1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৮৩ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া

কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৪ এপ্রিল সকালে জেলা শহরের সমবায় কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি ও ঢাকা বিভাগ উত্তরের আহবায়ক আলহাজ্ব মাকসুদুল ইসলাম।
জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ্‌’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু’র পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগ উত্তরের সদস্য সচিব ডক্টর হাবিবুর রহমান মোল্লা।
সম্মেলন প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আকবর আলী চৌধুরি,বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, বাংলাদেশ কৃষকলীগের সমবায় সম্পাদক নায়ন মোহাম্মদ আহসান হাবীব, বাংলাদেশ কৃষকলীগের সদস্য আক্তারুজ্জামান শিপন।
এ সময় বিভিন্ন উপজেলা ও ইউনিট কৃষকলীগের সভাপতি/সাধারণ সম্পাদক তাদের ইউনিটের সার্বিক অবস্থা তুলে ধরেন।এবং প্রত্যেকটি ইউনিটের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।উপজেলা ও ইউনিট কমিটি গুলির সম্মেলন শেষে জেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি