1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন-২০২৫ কাউন্সিলরদের ভোটে টানা দ্বিতীয়বার সভাপতি হয়েছেন জনাব, মোঃ শরীফুল আলম ভাই - Skbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন-২০২৫ কাউন্সিলরদের ভোটে টানা দ্বিতীয়বার সভাপতি হয়েছেন জনাব, মোঃ শরীফুল আলম ভাই

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ Time View

প্রতিনিধিঃ আজাহারুল হক

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন-২০২৫ কাউন্সিলরদের ভোটে টানা দ্বিতীয়বার সভাপতি হয়েছেন জনাব, মোঃ শরীফুল আলম ভাই আর টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক হয়েছেন জনাব, মাজহারুল ইসলাম ভাই।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শহরের পুরাতন স্টেডিয়ামে গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। আজ রোববার ভোরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান। কেবল এ দুটি পদেই ভোট গ্রহণ করা হয়। সম্মেলনে ২১টি সাংগঠনিক ইউনিট থেকে ২ হাজার ৯০ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন।
সভাপতি পদে দুজন প্রার্থীর মধ্যে মোঃ শরীফুল আলম ভাই আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫২২ ভোট, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি জনাব, রুহুল হোসাইন ছাতা প্রতীকে পেয়েছেন ১৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে জনাব, মাজহারুল ইসলাম রিকশা প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব, খালেদ সাইফুল্লাহ সোহেল ফুটবল প্রতীকে পেয়েছেন ৬১১ ভোট।
যুবদলের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক’কে শুভেচ্ছা ও অভিনন্দন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি