1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪৯ Time View

প্রতিনিধি আজাহারুল হক

সোমবার (১০ মার্চ) বিকেলে ইফতার ও দোয়া মাহফিলে হোসেনপুর পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব এ,কে,এম, শফিকুল হক (শফিক) এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হোসেনপুর পৌর বিএনপি’র  সাবেক যুগ্ন আহব্বায়ক ও সভাপতি, হোসেনপুর রিপোর্টার্স ইউনিটি এ,কে,এম মিজানুল হক, পৌরবিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম শহীদ, লুৎফুর রহমান রাসেল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ছাত্র নেতা সৌরভ হোসেন, ১নং ওয়ার্ডের সভাপতি আজিজুল ও সাধারণ সম্পাদক এরসাদ মিয়া, ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক মোঃ উৎপল, ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ডের সভাপতি  স্বপন মিয়া, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুল্‌লাহ রোমেল ও সাধারণ সম্পাদক টিটু মিয়া, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ ইলিয়াস এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ৬নং ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণ, গণমাধ্যম কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতার পূর্ববর্তী আলোচনায় পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব এ,কে, এম শফিকুল হক (শফিক) বলেন, বিএনপির নেতা কর্মীসহ সর্বস্থরের জনসাধারণের সাথে ইফতার করতে পেরে আমি খুব আনন্দিত। ইফতার শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি সমাজের প্রতি দায়িত্ববোধ ও ভালবাসার প্রকাশ। এধরনের আয়োজনের মাধ্যমে সমাজে সম্প্রীতি, ভালবাসা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হয়।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, জনগণের ম্যান্ডেট থাকতে থাকতে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করুন। জনগণের আমানত জনগণকে বুঝিয়ে দিন।
অনুষ্ঠানে সাবেক প্রধান মন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারী, দেশনায়ক তারেক রহমানের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত  করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি