নিজস্ব প্রতিবেদক:
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন মোহাম্মদ মাজহারুল ইসলাম মাজহার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে সংসদ সদস্য প্রার্থী হয়ে ভোট যুদ্ধে লড়বেন।
মাজহারুল ইসলাম মাজহার কিশোরগঞ্জ জেলা বিএনপি’র তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরও ৩৬ আসনে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে মাজহারুল ইসলামকে।
কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে চারটি আসনে এর আগে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হলেও কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ এ দুটি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়নি। ফলে এ দুটি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা-কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।
পূর্বে স্থগিত থাকা কিশোরগঞ্জ জেলার দুটি আসনের প্রার্থীদ্বয় হলেন, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবর রহমান ইকবাল।
দলীয় মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান হলো।
Leave a Reply