কিশোরগঞ্জ প্রতিনিধি: আজাহারুল হক
কিশোরগঞ্জে পৈতৃক সম্পত্তি ও দোকানঘর দখল নিয়ে এক নারী আদালতে মামলা করেছেন। মামলাটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ৪(২)/৭(৩) ধারায় দায়ের করা হয়েছে।
বাদী জোৎস্না আক্তার, স্বামী ছাইদুর রহমান, প্যারাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং–৩ এ সি.আর মামলা নং–৫৪৭/২০২৫ দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে দক্ষিণ পুমদী গ্রামের হযরত আলী, নাজির মিয়া, ফারুক মিয়া, শিল্পী আক্তার ও মোছাঃ জরিনাকে।
অভিযোগে বলা হয়েছে, বাদীর পিতা মৃত্যুর আগে জমির দখল সন্তানদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আসামিরা ঐ জমি ও দোকানঘর নিজেদের নামে এককভাবে দখল করে নেয় এবং দোকানের ভাড়ার টাকা দিতে অস্বীকৃতি জানায়।
বাদী জোৎস্না আক্তার বলেন,
> “আমাদের খারিজকৃত জমি ও দোকানঘর অবৈধভাবে দখল করে রেখেছে আসামিরা। স্থানীয় দরবারের সিদ্ধান্ত মানেনি তারা।”
তিনি আরও জানান, সামাজিকভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন।
আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
Leave a Reply