
কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া :কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার এসআই মোঃ আজহারুল ইসলাম মিয়া সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ মার্চ ) রাত ৮ টায় কটিয়াদী উপজেলা বৈরাগীরচর এলাকায় অভিযান পরিচালনা করে আসামির কাছ হেফাজত হতে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন কটিয়াদী থানা পুলিশ।
আসামি বৈরাগীর চর, এলাকার মৃত- গিয়াস উদ্দিনের ছেলে মোঃ ফুরকান মিয়া (৩৩) মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে ৮.৩০ মিনিটে জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় আসামির বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply