প্রতিনিধিঃ জুবায়ের বয়ান
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার ৮১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার কর্মকর্তারা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজায়’ এই ফুলের তোড়া পৌঁছে দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন না করলেও তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম বিকেল ৪টায় খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের কাছে ফুলের তোড়াটি হস্তান্তর করেন।
Leave a Reply