1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
টেকনাফে উপজেলা বিএমইউজে'র সভাপতি কায়সার জুয়েল সাঃ সম্পাদক আজিজ উল্লাহ কমিটি ঘোষণা - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

টেকনাফে উপজেলা বিএমইউজে’র সভাপতি কায়সার জুয়েল সাঃ সম্পাদক আজিজ উল্লাহ কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ Time View

প্রতিনিধিঃ মাাখন মিয়া

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার ২০২৫-২৬ এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
রবিবার ২১ সেপ্টেম্বর-২৫ইং তারিখে কক্সবাজারের টেকনাফে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে ঢাকা কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমদ, তিনি নতুন নেতৃত্বের প্রশংসা করে বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়, এবং সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারিত্বের উপর গুরুত্বারোপ করেন।
এতে আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মুশাররফ হোসেন নিলু তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণ ও অধিকার আদায়ে দায়িত্ব পালনের পাশাপাশি আগামীতে সাংবাদিকদের সকল সংকট সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন। তিনি বলেন, সাংবাদিকদের যে কোনো আন্দোলন সংগ্রামে সকলকে নিয়ে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) সকল বিভেদ ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান, যাতে সম্মিলিতভাবে সাংবাদিকদের স্বার্থ রক্ষা করা যায়।
সভাপতিত্বে করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার সভাপতি এস এন কায়সার জুয়েল, তিনি তার বক্তব্যে বলেন, বিগত কমিটির অবদানকে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সার্বিক কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
জি টিভির সাংবাদিক সোহেল চৌধুরী বলেন, নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের পাশে যে সংগঠন দাঁড়ায়। সেটি আসল সাংবাদিক সংগঠন।
সহ-সভাপতি: মোঃ ফারুক আলম বাবুল বলেন,
সাংবাদিকদের অধিকার আদায় এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে নতুন কমিটি বদ্ধপরিকর থাকবে।
সঞ্চালনায় ছিলেন, মো. আজিজ উল্লাহ সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে টেকনাফ উপজেলা শাখা। সবার মতামতের ভিত্তিতে ২১ জন বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা শাকের বিন ফয়েজ সহ সকল নেতৃবৃন্দরা নিজের অভিমত প্রকাশ করেন।
সাংবাদিকদের অধিকার আদায় এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে নতুন কমিটি বদ্ধপরিকর থাকবে বলে বক্তারা জানান।
কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমদ নতুন কমিটির নাম ও পদ পদবি ঘোষণা করেন।
০১ সভাপতি: এস.এন. কায়সার জুয়েল ০২ সিনিয়র সহ-সভাপতি: নুর মোহাম্মদ ০৩ সহ-সভাপতি: মোঃ ফারুক আলম বাবুল ০৪ সহ-সভাপতি:মোহাম্মদ সোহেল ০৫ সাধারণ সম্পাদক: মোহাম্মদ আজিজ উল্লাহ ০৬ সহ-সাধারণ সম্পাদক: মোহাম্মদ আলমগীর আকাশ ০৭ সহ-সাধারণ সম্পাদক: মোহাম্মদ আয়াছ উদ্দিন আবির ০৮ সাংগনিক সম্পাদক: জসিম উদ্দিন ইমন ০৯ সহ-সাংগনিক সম্পাদক: মোহাম্মদ তৌহিদ ১০ দপ্তর সম্পাদক: মোহাম্মদ আলম ১১ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আনোয়ারুল ইসলাম ১২ প্রচার সম্পাদক: বেলাল উদ্দিন ১৩ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক:ছৈয়দ আলম ১৪ আইন বিষয়ক সম্পাদক: শাহিন আলম ১৫ ধর্ম বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান আরফাত ১৬ সিনিয়র সদস্য: শাকের বিন ফয়েজ, ১৭ ফারুক শরীফ সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি