প্রতিনিধিঃ জুবায়ের বয়ান
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্ঘা ইউনিয়নের কার্তিকখিলা এলাকায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় হামলার শিকারের ঘটনায় মামলার আসামী জামিনে মুক্তি পেয়ে পুনরায় খুন জখমের হুমকি দিচ্ছে তারই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগী পরিবার।
আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার কার্যালয়ে ভুক্তভুগী পরিবার লিখিত বক্তব্যে মোঃ খুরশীদ ভূঁঞা বলেন, আমার ভাই রোকন মিয়া সহিত বাড়ির জায়গাজমি নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে, ২০২০ সালে একই গ্রামের প্রতিবেশী আবুকালামের নিকট হইতে ঘরসহ ৭ শতক জমি সাফ কওলা দলিল মূলে ক্রয় করে বসবাস করে আসছে। তার মধ্যে ২ শতক জমি আমার সৎ ভাই কাজল ভূঁঞাকে রেজিস্ট্রি করিয়া দেই, সে বসবাস করার জন্য। বাকি ৫ শতক জমি আমার দখলে থাকে। আমি বাড়িতে না থাকার সুবাদে আমার সৎ ভাই ও ভাতিজা জান্নাতুল ও সৎ ভাই বউ ফিরোজ সহ অন্যন্য লোকজন নিয়ে আমার ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে রাখছে। বাঁধা দিলে বা জমি ফেরত চাইলে আমার সৎ ভাই কাজল, ভাতিজা জান্নাতুল, ও ভাই বউ মিলে আমাদের উপর হামলা চালায়। বিগত ১২ আগস্ট আমার ভাতিজা জান্নাতুল হামলা চালায় এবং এবং তার হাতে থাকা লোহার এঙ্গেল দিয়া খুন করার মাথায় আঘাত করে, যাহার মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। আমার ভাই হাত হাতে থাকা সাফল দিয়া হত্যার আমাকে মাথায় বারি মারে, আমার ভাবী তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়া খুন করার উদ্দেশ্যে বাইরায়া মারাত্মক নিলাফুলা জখম করে। এই মর্মে একটি মামলা দায়ের করে, যাহার তাড়াইল থানার মামলা নং ৬(৮)২০২৫, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/১১৪/৫০৬ পেনাল কোড।
উক্ত মামলায় আসামিগণ জামিন পেয়ে হুমকি দিচ্ছে, আমাদের খুন জখম করিবে, আমাদের বাড়ী সহ জমি দখল করে নিয়েছে। তাদের অত্যাচারে আমি সহ আমার ভাই রুকন মিয়া খুবই অনিরাপদ আছি। আসামীগণ গুরুতর জখম করার পরও বলাবলি করিতেছে যে, আবার পুনরায় খুন জখম করিবে।
তারা আমাদের গুরুতর জখম করেছে, আমি তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেই। কিন্তু তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের গুরুতর জখম হওয়ার পরও সাধারণ জখম লিখে মেডিকেল রিপোর্ট দিয়েছে। ডাক্তার আসামিগনের পক্ষ হইতে প্রভাবিত হইয়া নরমাল মেডিকেল রিপোর্ট দিয়েছে।
মামলার বাদী মোঃ রুকন মিয়া বলেন, আমার সৎ ভাইয়ের সঙ্গে জমি নিয়া ঝামেলা। জোরপূর্বক দখল করে রেখেছে, আমার ভাইকে গুরুতর জখম করেছে, আমাদেরকে এখন খুন জখম করতে চায়। আমি এটার সুষ্ঠ বিচার চাই।
Leave a Reply