1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তেলবাহী লরি উল্টে পাঁচ গাড়িতে আগুন, ৭ দগ্ধসহ একজনের মৃত্যু - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

তেলবাহী লরি উল্টে পাঁচ গাড়িতে আগুন, ৭ দগ্ধসহ একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২১০ Time View

প্রতিনিধি এনামুল হক

সাভারের জোরপুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। ওই আগুনে পাশের আরও চারটি গাড়ি পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৭ জন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি গাড়ি চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পাঁচটি গাড়ির আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

নিহত ইকবাল সিমেন্টের ট্রাকে লোড আনলোডের কাজ করতেন বলে জানা গেছে। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। দগ্ধদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ মো. বাবুল জানিয়েছেন, সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে গেলে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন। ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি