1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নান্দাইলে প্রশাসনিক প্রস্তুতি সম্পন।। - Skbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নান্দাইলে প্রশাসনিক প্রস্তুতি সম্পন।।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৫৭ Time View

প্রতিনিধিঃ এমানুল হক

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় (১৫৩, ময়মনসিংহ-৯ নান্দাইল) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাথমিকভাবে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছেন। বিগত ২৮ জুলাই ২০২৫ নতুন উপজেলা নির্বাচন অফিসার হিসাবে নান্দাইলে যোগদান করেন জনকেনেথ রিছিল। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাসিন্দা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৩ ইউনিয়ন ও পৌর সভা মিলিয়ে ১২১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা- ৩লাখ ৮০ হাজার ৩২৪জন। এর মাঝে পুরুষ ভোটার- ১লাখ ৯৫হাজার ৯৯১জন ও মহিলা ভোটার ১লাখ ৮৪হাজার ৩৬৪জন এবং হিজরা ভোটার ৭জন। ভোট গ্রহনের জন্য ১২১জন প্রিজাইডিং অফিসার, ৬৭৪জন সহকরী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৩শত ৪৮জন পোলিং অফিসার চূড়ান্তভাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া শতাধিক কর্মকর্তা অতিরিক্ত বাছাই করে রাখা হবে। ইতি মধ্যে নান্দাইলের স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে কর্মরত শিক্ষকদের একটি তালিকা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সাথে আলাপকালে জানান, সময়ে সময়ে সরকার থেকে যে নিদের্শনা আসবে সে মোতাবেক নান্দাইল নির্বাচন অফিস থেকে যথাযথ দায়িত্ব পালন করা হবে। সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি মিডিয়া সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি