1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নলডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

নলডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ Time View

প্রতিনিধিঃ আজাহারুল হক

 নাটোরের নলডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর সঙ্গে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর -২০২৫) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিশোয়ার হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রব, সেক্রেটারী ডাঃ ফজলুর রহমান, সমন্বয়ক কাজী আশিকুর রহমান, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি