1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ময়মনসিংহের নান্দাইলে প্রাথমিক স্তরের উদ্বৃত্ত বই বিক্রির জন্য সরকারি নির্দেশনা কার্যকর করা হয়েছে - Skbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে প্রাথমিক স্তরের উদ্বৃত্ত বই বিক্রির জন্য সরকারি নির্দেশনা কার্যকর করা হয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৯১ Time View
Oplus_131072

প্রতিনিধিঃ এনামুল হক

ময়মনসিংহের নান্দাইলে প্রাথমিক স্তরের উদ্বৃত্ত বই বিক্রির জন্য সরকারি নির্দেশনা কার্যকর করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশ দিয়েছে, এই বইগুলো ১৫ টাকা কেজি দরে বিক্রি করা হবে। সোমবার (৬ অক্টোবর) সকালে প্রায় ১০ হাজার কেজি প্যাকেটজাত বই বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে।
ঘটনাস্থলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকসহ ঠিকাদারের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ঠিকাদার মো. সেলিম শেখ কর্ণফুলী পেপার মিলের পক্ষে বইগুলো সংগ্রহ করছেন। নির্দেশনায় উল্লেখ আছে, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ব্যবহার অযোগ্য পুরাতন পাঠ্য বই বিক্রি ও সরবরাহের দায়িত্ব দেয়া হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রতিটি বই ছাপতে সরকারের খরচ ৫০ টাকা, এবং ৬টি বই মিলিয়ে ১ কেজি হয়। অর্থাৎ ৬টি বই ছাপতে সরকারের খরচ পড়ে প্রায় ৩০০ টাকা, কিন্তু এখন কেজি দরে বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকা। নান্দাইল উপজেলায় চলতি শিক্ষাবর্ষে ১৭৮টি বিদ্যালয়ে মোট ৩ লাখ ৩১ হাজার ৫০টি বই বিতরণ করা হয়েছিল, যার ফলে কমপক্ষে ৬০ হাজার বই উদ্বৃত্ত রয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা বলেন, “অধিদপ্তরের নির্দেশনায় ঠিকাদারের লোকজনকে বই দেওয়া হয়েছে। বিক্রির টাকা সরকারের কোষাগারে জমা হবে। এখানে কোনো অনিয়ম হয়নি।” তিনি আরও যোগ করেন, “বই বিতরণের সময় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় অনেক বই উদ্বৃত্ত থেকে গেছে।”
ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. উবায়দুল্লাহ জানান, বই বিক্রির বিষয়ে জেলা অফিসকে সরাসরি জানানো হয়নি। তবে কারিকুলামের পরিবর্তনের কারণে এত বই উদ্বৃত্ত হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি