1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ময়মনসিংহের ভালুকায় খাল থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

ময়মনসিংহের ভালুকায় খাল থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ Time View

গাজিপুর প্রতিনিধি এনামুল হক ময়মনসিংহের ভালুকায় লিপি রানী (২৪) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি সকালে উপজেলার হাজীরবাজার-নয়নপুর সড়কের স্লুইসগেটের নিচে স্থানীয় লাউতি খাল থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লিপি রানী উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের মরহুম আনন্দ খলিফার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ ফেব্রুয়ারি বিকেল থেকে পরিবারের লোকজন লিপি রানীকে কোথাও খোঁজে পাচ্ছিল না। পরে ঘটনার দিন সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামে হাজীর বাজার-নয়নপুর সড়কের স্লুইসগেটের নিচে লাউতি খালে ওই প্রতিবন্ধী নারীর মরদেহ দেখতে পায় তার ভাই হৃদয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের ভাই হৃদয় জানান, লিপি রানী ৭ থেকে ৮ বছর যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার বিকেল থেকে তাকে কোথাও খোঁজে পাওয়া যায়নি। পরে সকালে আবার খুঁজতে গিয়ে স্লুইস গেটের নিচে মরদেহটি দেখতে পান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) হুমায়ুন কবীর বিডিচ্যানেল ফোরকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি