1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে কুচকাওয়াজ, পুরস্কার বিতরণী, বিজয় মেলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কিশোরগঞ্জ মহোদয় । - Skbanglatv.com
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে কুচকাওয়াজ, পুরস্কার বিতরণী, বিজয় মেলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কিশোরগঞ্জ মহোদয় ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৯ Time View

প্রতিনিধিঃ এনামুল হক

[১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ.]
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সকাল ০৯.০০ ঘটিকা হতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে বিভিন্ন বাহিনী এবং স্কুল-কলেজের কোমলমতি শিশুদের সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, পুরস্কার বিরতণী অনুষ্ঠান ও বিজয় মেলায়  উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।
এছাড়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান বিজয় দিবস ২০২৫  উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এছাড়াও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলা প্রশাসক মহোদয়সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি