1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শোলাকিয়ায় ঈদ জামাতে থাকবে ৪ স্তরের নিরাপত্তা, যাতায়াতে স্পেশাল ট্রেন - Skbanglatv.com
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শোলাকিয়ায় ঈদ জামাতে থাকবে ৪ স্তরের নিরাপত্তা, যাতায়াতে স্পেশাল ট্রেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৪৯ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া

ঈদুল ফিতরকে ঘিরে প্রস্তুত হয়েছে বাংলাদেশ তথা উপমহাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। ঐতিহাসিক এ ঈদগাহ মাঠে ১৯৭তম ঈদের জামাতকে ঘিরে ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা রয়েছে। 

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলা পুলিশের আয়োজনে নিরাপত্তা ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এসব তথ্য জানান।

এ সময় পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানসহ পুলিশের দেড় হাজার সদস্য শোলাকিয়া ঈদগাহ মাঠে উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, আপনারা জানেন যে ইতোমধ্যে শোলাকিয়া মাঠ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। এ বছর ঈদ জামাতকে ঘিরে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠে বরাবরের মতো ৬টি ওয়াচ টাওয়ার ও আর্চওয়ে স্থাপন করা হয়েছে। পুরো ঈদগাহ মাঠ ও শোলাকিয়ার আশপাশের এলাকা সিসি ক্যামেরা ও ড্রোন দিয়ে মনিটরিং করা হবে। এ ছাড়া পুলিশের কুইক রেসপন্স টিম, হ্যান্ড মেটাল ডিটেক্টর ইউনিট, বোম ডিসপোজাল টিমসহ আরও কয়েকটি টিম মাঠে কাজ করবে।

তিনি আরও বলেন, সাদা পোশাক পরিহিত পুলিশ ১৮৭ জন, ট্রাফিক পুলিশ ৪৯ জন, পোশাকে ৮৮০ জন অফিসার ফোর্স মোতায়েন থাকবে। এ ছাড়া সিভিল ড্রেসে মাঠ পর্যবেক্ষণে থাকবে একটি টিম।

এর আগে রবিবার (৭ এপ্রিল) জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেন। পৌরসভা ও প্রশাসনের সমন্বয়ে ইতোমধ্যে শোলাকিয়া ঈদগাহ মাঠে জামাতের জন্য সম্পন্ন হয়েছে। এ ছাড়া জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য থাকবে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা। শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেন শোলাকিয়ার জামাতে অংশ নেওয়ার সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে চলাচল করবে। শোলাকিয়া এক্সপ্রেস-১ ভৈরব থেকে ছেড়ে আসবে সকাল ৬টায় এবং কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। এ ছাড়া নামাজ শেষে কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় এবং ভৈরব পৌঁছাবে দুপুর ২টায়। শোলাকিয়া এক্সপ্রেস-২ ময়মনসিংহ থেকে ছেড়ে আসবে সকাল পৌনে ৬টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়, আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় এবং ময়মনসিংহে পৌঁছাবে দুপুর ৩টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি