1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সভাপতি নবাব সম্পাদক উজ্জ্বল ‎বিএমইউজে হোসেনপুর শাখা কমিটি প্রকাশ - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

সভাপতি নবাব সম্পাদক উজ্জ্বল ‎বিএমইউজে হোসেনপুর শাখা কমিটি প্রকাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬০৪ Time View

প্রতিনিধিঃ মাখন মিয়া

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) কিশোরগঞ্জের হোসেনপুর  উপজেলা শাখার  কমিটি প্রকাশ করা হয়েছে।
‎১৮ সদস্য বিশিষ্ট এই কমিটটিতে   দৈনিক নওরোজ   উপজেলা প্রতিনিধি  এস কে শাহিন নবাব কে সভাপতি ও দৈনিক  বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি আফজালুর রহমান উজ্জ্বল কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
‎শনিবার বিকালে জেলা পাবলিক লাইব্রেরি   সম্মেলন কক্ষে  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
‎সভায়  আগামী ০২ (দুই) বৎসর মেয়াদি হোসেনপুর উপজেলা  কমিটি গঠিত হয়েছে।
‎এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ,
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
‎সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর,বৃহত্তর ময়মনসিংহসহ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
‎কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ নব-নির্বাচিত হোসেনপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ কে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান,অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়,সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারিত্বের উপর গুরুত্বারোপ করেন।
‎এই সময় নব-নির্বাচিত হোসেনপুর উপজেলা সভাপতি এসকে শাহিন নবাব ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান উজ্জ্বল  নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোসহ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সকলের সহযোগিতা কামনা করেন।
‎এ ছাড়াও অনুষ্ঠানে  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কার পান হোসেনপুর উপজেলা কমিটির সভাপতি এসকে শাহিন নবাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি