প্রতিনিধিঃ আজাহারুল হক
সিলেটবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক বার্তা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম। জেলা প্রশাসনের কার্যালয়ে খুব শিগগিরই একটি বিশেষ অভিযোগ বাক্স স্থাপন করা হবে, যার চাবি থাকবে একমাত্র জেলা প্রশাসকের কাছেই। এই বাক্সে যে কেউ নিজের পরিচয় গোপন রেখে নির্ভয়ে অভিযোগ জানাতে পারবেন। কোনো অফিসে অনিয়ম, দু/র্নী/তি বা ক্ষমতার অপব্যবহার হলে তা সরাসরি জানানোর একটি নিরাপদ ও কার্যকর মাধ্যম হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সিলেট জেলার বিভিন্ন দপ্তরে কোথায় এবং কীভাবে দু/র্নী/তি হচ্ছে তা চিহ্নিত করা এবং যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত, তাদের প্রকৃত চেহারা জনগণের সামনে তুলে ধরা। জেলা প্রশাসনের এই পদক্ষেপ প্রমাণ করে যে দু/র্নী/তির বিরুদ্ধে অবস্থান নিতে প্রশাসন এখন আরও দৃঢ় ও প্রতিশ্রুতিবদ্ধ।
তবে এই উদ্যোগ তখনই সফল হবে, যখন সাধারণ মানুষ সাহসের সঙ্গে সত্যের পাশে দাঁড়াবে। দু/র্নী/তির বিরুদ্ধে ল/ড়া/ই শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে সিলেটকে বাংলাদেশের প্রথম দু/র্নী/তি/মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসি। আপনার মতামত ও সচেতন অংশগ্রহণই পারে এই উদ্যোগকে বাস্তব সাফল্যে রূপ দিতে।

আপনার কী মত?
এই উদ্যোগ কি সত্যিই পরিবর্তন আনতে পারে?
আপনি কি সাহস করে সত্যের পাশে দাঁড়াবেন?
Leave a Reply