1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান ভূঁইয়ার ইন্তেকাল বিভিন্ন মহলের শোক। - Skbanglatv.com
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান ভূঁইয়ার ইন্তেকাল বিভিন্ন মহলের শোক।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৪৪ Time View

প্রতিনিধিঃ আজাহারূল হক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান ভুঁইয়া (৮০) গতকাল রোববার (২৩ নভেম্বর ) সকালে বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ বহু গুনাহী রেখে গেছেন। রোববার বিকাল ৩ ঘটিকায় স্থানীয় স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে উপজেলার উত্তর  চর পুমদী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ আব্দুস সালাম, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক,জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও কিশোরগঞ্জ ০১ আসনের সম্ভব্য সংসদ পদ প্রার্থী জজ রেজাউল করিম খান চুন্নু ও
কিশোরগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী
সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, ওয়ালিউল্লাহ রব্বানী, কিশোরগঞ্জ -২ আসনের (কটিয়াদি – পাকুন্দিয়া) বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা  চেয়ারম্যান  শিল্পপতি জহিরুল ইসলাম মবিন, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মঞ্জুরুল ইসলাম জুয়েল,যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসিম সবুজ,
জেলা বিএনপির নেতা হাজী ইসরাইল মিয়া,  জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ,জেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ্ কায়সার, পৌর বিএনপি র সভাপতি এ কে এম শফিকুল হক শফিক প্রমুখ সহ  সকল অঙ্গসংগঠন  প্রবীণ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি