1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা: শহীদ জিয়ার নামে স্লোগানে ইউএনও'র নিষেধ - Skbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা: শহীদ জিয়ার নামে স্লোগানে ইউএনও’র নিষেধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩২ Time View

প্রতিনিধিঃ জুবায়ের বয়ান

হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা: শহীদ জিয়ার নামে স্লোগানে ইউএনও’র নিষেধের জের ধরে কিশোরগঞ্জের হোসেনপুরে ফ্যাসিস্ট উপজেলা নিবার্হী অফিসারের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  উপজেলার সর্বস্থরের আমজনতা,সাধারন শিক্ষার্থী,, ব্যবসায়ি, শ্রমিক জনতা,বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি হোসেনপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসেনপুর নতুন বাজার মোড়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,সাধারণ শিক্ষার্থী মোঃ জনি মিয়া,  রিপন রাজ  জুলাই যোদ্ধা, এবিএম আবদুল্লাহ ছাত্র প্রতিনিধি, মধু চিসতি পেশাজীবি , মোঃ আকাশ জুলাই যোদ্ধা  ———————-প্রমুখ  এসময় বক্তারা অবিলম্বে ওই ফ্যাসিস্ট ইউএনও’র দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, গত মঙ্গলবার(১৬ ডিসেম্বর ) সকালে বিজয় দিবসের অনুষ্ঠান শুরুর প্রাক্কালে উপজেলা পরিষদ মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে থাকেন বিএনপির শতশত নেতাকর্মী। এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী নাহিদ ইভা রাগান্বিত কন্ঠে বিএনপির নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন,যা কোনো ভাবেই কাম্য নয়। ইউএনও’র এমন আচরণে হতবাক উপস্থিত বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে ওই ইউএনও’র অপসারণ ও শাস্তির দাবি করেন। এনিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসন ও বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ভাইরাল হয়। এ ঘটনায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন এবং ওই ফ্যাসিস্ট ইউএনও’র দ্রুত অপসারণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষেরও সুদৃষ্টি কামনা করেন। বিষয়টি এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি