1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির বরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Skbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির বরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৯৩ Time View
এসকে শাহীন নবাব (হোসেনপুর, কিশোরগঞ্জ):
মঙ্গলবার (২৫ মার্চ) হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির বরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ আবুল কালাম আজাদ, নবগঠিত এডহক কমিটির সভাপতিমোঃ শরীফুর রহমান রিপন, অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আবু হানিফ, সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মোঃ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক এ,কে,এম মিজানুল হক, শিক্ষক শিক্ষিকা, এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির সভাপতি বলেন, আমাকে বিদ্যালয় এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবর্গ, এলাকার বগণ্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও পড়ালেকার মান উন্নত  করতে সকলকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
ইফতার পূর্বে দেশ, জাতি ও বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে যারা জড়িত তাদের স্মৃতিচারণ করে মোনাজাত করা  হয়। এবং দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি, উপস্থিত সকলের উদ্দেশ্যে দোয়া/প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি