জেলা প্রতিনিধি আজাহারুল হক:
পরিবারের মুখে একফালি হাসি ফুটাতে নিজে
একটু ভাল থাকার আশায়, বিদেশে পারি জমান
কিশোরগঞ্জের হোসেনপুরের মুন্তাজ মিয়ার ছেলে শরিফুল আলম।
তিনি উপজেলার কাইছমা গ্রামের সন্তান।
ভুক্তভোগীর পরিবার জানাই, দীর্ঘ ৮ মাস আগে সৌদি আরবের উদ্দেশ্যে পারি জামান শরিফুল আলম, ভালো কোম্পানি এবং ভালো সেলারির কথা বলে পাশের গ্রাম মাইপরশপাড়া(নতুনবাজার)এর জোবেদ আলীর ছেলে গিয়াস উদ্দিনের কাছে
বিদেশ যাওয়া বাবদ চার লাখ আশি হাজার টাকা নগদ এবং ২০ হাজার টাকা মেডিকেল বাবদ প্রায় ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এখন ৮ মাস ধরে প্রবাসীর কাজ না থাকায় পরিবারটির পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে ।
সংসারের টানাপোড়েন, ছেলের জন্য দুশ্চিন্তায় দিশেহারা হয়ে প্রবাসীর পিতা মুন্তাজ আলী
হোসেনপুর থানায় অভিযোগ দাখিল করেন বলে জানা যায়।
Leave a Reply