1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‎হোসেনপুরে বিএনপির বিজয় র‍্যালি - Skbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

‎হোসেনপুরে বিএনপির বিজয় র‍্যালি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৪১ Time View

প্রতিনিধিঃ মাখন মিয়া

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ চত্তর থেকে বিজয় র‍্যালিটি শুরু করে
‎পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সহযোগী  অঙ্গ সংগঠনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।
‎উপজেলা বিএনপির আহবায়ক
‎জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে এ সময় ‎জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহিদ,
‎উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল,যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক এআই খান শিবলু,যুগ্ম আহবায়ক সেলিম মাহবুব সবুজ,পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক শফিক ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান লিমন,স্বপন আহমেদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়াসহ বিএনপি ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি