1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ১নং জিনারী ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Skbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

হোসেনপুরে ১নং জিনারী ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০৭ Time View
এ,কে,এম, মিজানুল হক (হোসেনপুর প্রতিনিধি):
সোমবার (২৪ মার্চ) বিকেলে হোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জিনারী ইউনিয়নের হাজীপুর বাজারে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
জিনারী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব বাহার সাহেবের সভাপতিত্ত্বে এবং সাধারণ সম্পাদক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব এড. মুন্জুরুল ইসলাম জুয়েল বলেন, হোসেনপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সরাসরি ভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে ধুম্রজাল সৃষ্টির কোন অবকাশ নেই। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপির আহব্বায়ক ও যুগ্নআহব্বায়কবৃন্দের উপস্থিতিতে সরাসরি ভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। আমরা  ঈদের পর হোসেনপুর উপজেলার বিএনপির নেতাকর্মীসহ সকলের সামনে প্রকাশ করা হবে, এতে কোন বিভ্রান্তির অবকাশ নেই। যারা এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং নেতাকর্মীদের নামে কুষা রটনা, অপমানজনক বক্তব্য দিচ্ছে, তাদেরকে বলব আপনারা ভাল হয়ে যান। আমরা সকলেই বিএনপির একটি পরিবার, এই পরিবারে মতবিরোধ থাকবে, নেতৃত্ব নিয়ে দন্দ থাকবে তবে তা যেন কলহের পর্যায়ে না যায়। আসুন আমরা সবাই একসাথে এই দলটাকে সাজাই। তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালি করি এবং একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিএনপিকে তথা ধানের শীষকে জয়যুক্ত করি।
হোসেনপুর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি জনাব রবিন বলেন, আমি যখন  জেলে ছিলাম তখন কাউকে পাইনি, এমনকি আমাকে দেখতেও যায়নি। আজকে তারা বড় বড় নেতা। আমার সামনে এসে বুকে হাত দিয়ে বলুক তারা বিগত ১৫/১৬ বছর কোথায় আন্দোলন করেছে? তারাতো ঢাকায় আরাম আয়েশে জীবনযাপন করেছে। আওয়ামীলীগের সাথে মিলেমিশে ব্যবসা বানিজ্য করেছে, কোটি কোটি টাকা কামিয়েছে। ৫ই আগষ্টের পর থানায় দালালী, অবৈধ জায়গাজমি দখল বানিজ্য, আওয়ামীলীগের সাবেক বিচার পতির ভাগিনা মনিরুল হক রাজন কোটি কোটি টাকার মালিক।
জিনারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল কদ্দুছ বলেন, আমি যখন অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, তখন আমি জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলাম। জিনারী ইউনিয়নে তখন বিএনপির অল্প কিছু সমর্থক বা ভোটার ছিল, আমার প্ররিশ্রমে আজ অত্র ইউনিয়নে ৫/৬ হাজার কর্মী তৈরী হয়েছে। আমি হোসেনপুর উপজেলায় মিছিল মিটিং করেছি তখন আজকের এই বড় বড় নেতাদের কাউকে আমি দেখিনাই, সত্য কথা আমাকে বলতে হবে, সবুজ কে আমি আমার সাথে বিভিন্ন মিছিল মিটিংএ পেয়েছি। বিগত দিনে আওয়ামী পেটোয়া বাহিনী আমাকে একটি মামলার মাধ্যমে ২০টি বছর হয়রাটি করেছে, ৫/৬ বছর আমি জেলে কাটিয়েছি। এখন যারা ইউনিয়নে নেতাদাবীদার তাদেরকেও তো আমি পাইনি। মোঃ জহিরুল ইসলাম মবিন সাহেব একজন অত্যন্ত সৎ মানুষ, ওনাকে ছাড়া হোসেনপুর বিএনপির রাজনীতি সম্ভব নয়। আমি রাজনীতি করি কোন পদ পদবী পাওয়ার জন্য নয়, বিএনপি আমাকে যেখানে রাখবে আমি সেখানে থেকেই জিনারী ইউনিয়ন বিএনপিকে একটি ছাতার মত রাখবো। জিনারীবাসীর পাশে থেকেই বাকী জীবনের রাজনীতি করে যাবো। তাই জিনারীতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার আহব্বান জানাই। যারা দালালী করে তাদের পিছনে আমি জীবনে রাজনীতি করবো না, এই এড. রাজন আমার কাছথেকেও ১লাখ টাকা নিয়েছে। তাই আমি শেষ কথা বলতে চাই আমাকে যখন যেভাবে ডাকবেন আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ।
সিদলা ইউনিয়নের নবগঠিত সভাপতি বলেন, আজকে ৫আগষ্টের পর যদি আওয়ামীলীগ বিতারিত না হইত তা হলে আপনারাও হোসেনপুর আসতেন না, ঢাকায় বসে আরাম আয়েশ করতেন আর পেপারে আমাদের দুঃখ দুর্দশার কথা খুঁজতেন। তাই আপনাদের বলবো আমাদের বৈধ কমটির বিপরীতে আপনারা যে অবৈধ কমিটি দিচ্ছেন, কমিটি বানিজ্য করছেন তা একদিন হোসেনপুর বাসী আপনাদের কাছথেকে হিসাব করে নিবে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মোঃ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম, এ আই খান সিবলু, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম হিমেল, সাবেক যুগ্ন আহব্বায়ক ও সাবেক ছাত্রনেতা এবং হোসেনপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এ,কে,এম মিজানুল হক, ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক রাজিব, পৌর ছাত্রদলের মোঃ রিমন মিয়াসহ হোসেনপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির চ্যায়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এবং আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারী, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত  করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি