প্রতিনিধিঃ আজাহারুল হক
কিশোরগঞ্জের হোসেনপুরে ২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা যুব উন্নয়নের সার্বিক ব্যবস্থাপনায় ৭ দিন ব্যাপি ভ্রাম্যমাণ পাটজাত পণ্যের প্রশিক্ষণের আয়োজন করাহয়। সোমবার ২২ ডিসেম্বর বিকাল ৪ টায় উপজেলার ধুলজুরি খাদিজা যুব মহিলা পুনর্বাসন সংঘের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করাহয়। এসময় উক্ত প্রশিক্ষণের শুভ উদ্ভোদন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুজ্জামান, রফিকুল বাশার ও প্রশিক্ষক সামিয়া নাসরিন প্রিতি প্রমূখ। ৩০ জন প্রশিক্ষনার্থি কে পাটের তৈরি ব্যাগ, ওয়াল মেট, ও বিভিন্ন সপিজের সামগ্রী তৈরির উপর প্রশিক্ষণ দেওয়া হবে। এদিকে উক্ত প্রশিক্ষণ উদ্ভোদন কালে যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়েও এধরণের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিটি বেকার যুবক – যুবতীরা যেন বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারেন এ লক্ষেই হোসেনপুর উপজেলা যুব উন্নয়ন কাজ করে যাচ্ছে।
© All rights reserved © 2022
Leave a Reply