প্রতিনিধি বুলবুল মিয়া
বিগত ১৬-১৭ বছরের আন্দোলন সংগ্রামের প্রত্যেকটি কর্মসূচীতে যার অংশগ্রহন ছিল প্রথম সারিতে, যিনি সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, সহজ- সরল ,কর্মীবান্ধব, রাজনীতির মাঠে পোড় খাওয়া জনপ্রিয় জননেতা জনাব ভিপি মোঃ খালেদ সাইফুল্লাহ সোহেল অথবা জনাব হাজী মোহাম্মদ ঈসরাইল ইসলাম মিয়া কে মনোনয়ন দেওয়া হলে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের পাশাপাশি নির্বাচনী বৈতরণী পার হওয়া যেমন সহজ হবে তেমনিভাবে র্দীর্ঘদিন ধরে আশানুরুপ উন্নয়ন থেকে বঞ্চিত কিশোরগঞ্জ ১ আসনের প্রত্যাশিত উন্নয়ন হবে বলেই আমার বিশ্বাস I বিপরীত দিকে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে যার প্রত্যক্ষ অবস্থান কখনোই দেখা
যায়নি এমনকি
করোনার মত মহামারি জাতীয় সংকটের সময় ও যাকে মানুষ প্রত্যেক্ষভাবে দেখবে তো দূরের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমেও যার কোন সতর্কতা মূলক অংশগ্রহন ছিল না ঐ ধরনের ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে দলীয় জনপ্রিয়তার কারণে নির্বাচনী বৈতরণী হয়তোবা পার হতে পারবেন কিন্তু কিশোরগঞ্জ- ১ আসনের উন্নয়ন অধরাই থেকে যাবে বলে আমার বিশ্বাস I কারণ উন্নয়ন করতে হলে পরিশ্রম করার মানসিকতা, মানুষের প্রতি ভালোবাসা এবং দেশপ্রেম থাকতে হয় I আরাম প্রিয় মানুষ থেকে উন্নয়নের আশা করাটা আমার কাছে বোকামিই মনে হয় I বিশেষ দ্রষ্টব্য : এগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত I
© All rights reserved © 2022
Leave a Reply