1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আজ ২৯ অক্টোবর (বুধবার) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

আজ ২৯ অক্টোবর (বুধবার) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫৪০ Time View

প্রতিনিধিঃ মাখন মিয়া

আজ ২৯ অক্টোবর (বুধবার) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ফসলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব ড. মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জনাব মারজানা আক্তার, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রান্তিক কৃষকসহ বিভিন্ন স্তরের জনগণ।
এসময় জেলা প্রশাসক বলেন, কৃষকদের যেকোন এক ফসলের উপর নির্ভরতা কমিয়ে বিভিন্ন ফসল মাটির উপযুক্ততার সাথে চাষ করলে কৃষি পণ্যে উপযুক্ত দাম পাওয়া সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি