1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীতে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন - Skbanglatv.com
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন

কটিয়াদীতে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৮ Time View
মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর  মঙ্গলবার প্রত্যুষে কটিয়াদী মডেল থানা প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭:০০ টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহাবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈযদ মোঃ শাহরিয়ার অনিক, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক মো. সাজেদুর রহমার সজল সরকার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম ফারুক চাষী,  মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখা ডেপুটি কমান্ডার মোঃ ইসরাঈল, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুর, ছাত্রদলের আহবায়ক তসরিফুল হাসিব, পৌর যুবদলের আহবায়ক মো. জিল্লুর রহমান, সদস্য সচিব আঃ আজিজ প্রিন্স, কটিয়াদী সরকারী কলেজ, কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রাথমকি শিক্ষক সমিতি, কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।  উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া করা হয়।
শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে সকাল ৮:৩০ টায় কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করা হয়। বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, পুলিশ, আনসার-ভিডিপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অভিবাদন গ্রহণ করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ ও কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহাবুবুর রহমান। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ শেষে বিজয় মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলার বিভিন্নদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
একই স্থানে সকাল ১১:০০ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি