মো. মিজানুর রহমান রিপন,
কিশোরগঞ্জ প্রতিনিধি :
‘বৈষম্যহীন সমাজ বিনিমার্ণের মাধ্যমে নিশ্চিত হোক সকলের মানবাধিকার’ স্লোগানকে সামনে রেখে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব), কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ (১০ ডিসেম্বর, ২০২৫) বিশ্ব মানবাধিকার দিবস যথাযথ গুরুত্বের সাথে উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে এডাব-এর আয়োজনে এক বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতেই কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি মোঃ ফাইজুল হক গোলাপের সভাপতিত্বে এবং এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা জামাতের আমীর অধ্যাপক মু. রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি শামছুল আলম সেলিম।
এছাড়াও বক্তব্য প্রদান করেন এডাব কার্যকরি সদস্য ও উইডু’র সমম্বয়কারী খায়রুল ইসলাম, এডাব কার্যকরি সদস্য ও আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার, আইনজীবি ও বিটিএন বাংলার সম্পাদক আসাউজ্জামান জুয়েল, ড্রীম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আজিজুল হক ফাহিম প্রমুখ।
অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ ফাইজুল ইসলাম, কালের নতুন সংবাদের স্টাফ রিপোর্টার রিতু আক্তার, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
বক্তারা সার্বজনীন মানবাধিকারের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
মানববন্ধন শেষে অর্গানাইজেশন অব এনভাইরনমেন্টাল পলূশন প্রিভেনশন প্রোগ্রাম (ওয়েপ) কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রিপনের সভাপতিত্বে এবং ড্রম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আজিজুল হক ফাহিম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি মোঃ ফাইজুল হক গোলাপ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন এডাব কার্যকরি সদস্য ও আরডিওর নির্বাহী পরিচালক রুবিনা আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার আজ কেবল কাগজে-কলমে নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের জীবনে তার সঠিক প্রতিফলন ঘটানো জরুরি। তারা সমাজে নারী ও শিশু নির্যাতন, জাতিগত বৈষম্য এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্বারোপ করেন। পাশাপাশি, এডাব ও তার সহযোগী সংস্থাগুলোকে তৃণমূল পর্যায়ে মানবাধিকার সুরক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এডাব কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে জানানো হয়, তারা আগামী দিনেও মানবাধিকারের প্রচার ও প্রতিষ্ঠায় তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার নিশ্চিতে কাজ করে যাবে। দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
Leave a Reply