1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ কুলিয়ারচরে পাইপগান সহ ডাকাত লিটনকে আটক করল পুলিশ। - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

কিশোরগঞ্জ কুলিয়ারচরে পাইপগান সহ ডাকাত লিটনকে আটক করল পুলিশ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২০৩ Time View

প্রতিনিধি সিদ্দিকুর রহমান

গতকাল (২৪/০১/২০২৪ খ্রি:) বিকেল ১৫:৪৫ ঘটিকায় কুলিয়ারচর থানাধীন হাজারিনগর খালপাড় এলাকা থেকে কুলিয়ারচর থানার এসআই দেব দুলাল দে এর নেতৃত্বে একটি টিম কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত মো: আজগর আলী লিটন @ ডাকাত লিটনকে গ্রেফতার করে । পরবর্তীতে পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) এর নির্দেশে অফিসার ইনচার্জ জনাব সারোয়ার আলম, এসআই দেব দুলাল দেসহ একটি চৌকস টিম লিটন ডাকাতের সহযোগীদের ধরতে অভিযান পরিচালনাকালে কুলিয়ারচর থানাধীন মধুয়ারচর এলাকায় লিটন ডাকাতের মালিকানাধীন ফিশারিজের পাহারা দেয়ার একচালা টিনের ঘরে সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে *একটি পাইপগান ও ২ রাউন্ড লাল রঙের .১২ বোর পাইপগানের কার্তুজ (লিডবল)* উদ্ধারপূর্বক জব্দতালিকামুলে জব্দ করেন। এ ঘটনার প্রেক্ষিতে কুলিয়ারচর থানার মামলা নং ১৯, ধারা 19A, The Arms Act, 1878 রুজু করা হয়েছে। ধৃত আসামির নামে ইতোপূর্বেও অস্ত্র মামলাসহ মোট ০৭টি ডাকাতি, ছিনতাই ও অন্যান্য মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি