1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ জেলাকে অন্য বিভাগে স্থানান্তর করা জরুরি নয়। - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলাকে অন্য বিভাগে স্থানান্তর করা জরুরি নয়।

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩৮০ Time View
Oplus_131072

সাংবাদিক এসকে শাহীন নবাব বলেন

আমি কিশোরগঞ্জ জেলার একজন সচেতন নাগরিক হিসেবে জনস্বার্থে কিছু কথা বলতে চাই। আমি প্রথমে ধন্যবাদ জানাই স্থানীয় সরকার বিভাগকে-
এইজন্যই ধন্যবাদ জানাই যে, তারা আমাদের কিশোরগঞ্জ জেলা নিয়ে অন্তত ভেবেছেন। তবে, আমরা কিশোরগঞ্জ জেলা বাসী আপনাদের কাছে কিশোরগঞ্জের মানুষের উপকার হয় এমন কিছু প্রত্যাশা করি।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জনমত ছাড়া আপনারা এমন একটি সিদ্ধান্ত নিচ্ছেন যার সাথে আমরা কিশোরগঞ্জের মানুষ কেউই একমত নয়। এবং আমরা তা কখনোই মানবো না।
অন্যদিকে, কিশোরগঞ্জ জেলা ময়মনসিংহ বিভাগে গেলে কিশোরগঞ্জের মানুষের বড় কোনো উপকার হবে এমনটিও নয়। এছাড়া, উল্টো এ বিষয় নিয়ে কিশোরগঞ্জের মানুষের মধ্যে একটি উদ্বেগের সৃষ্টি করছে।
আপনারা যদি কিশোরগঞ্জ জেলাকে নিয়ে চিন্তা-ভাবনা করতেই চান। তাহলে, আগে কিশোরগঞ্জ জেলার কিছু গুরুত্বপূর্ণ মৌলিক সমস্যা নিয়ে চিন্তা-ভাবনা করুন। এতে, হয়তো কিশোরগঞ্জের মানুষের উপকার হবে এবং দুর্ভোগ কিছুটা কমবে।
যেই মৌলিক সমস্যাগুলো কিশোরগঞ্জের মানুষদের দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে সেই মৌলিক সমস্যাগুলো তুলে ধরছি-
১। কিশোরগঞ্জে বেকারত্ব সমস্যা:
আমাদের কিশোরগঞ্জ জেলায় কর্মসংস্থান নাই বললেই চলে, বিশেষ করে কিশোরগঞ্জ সদরে। আমাদের কিশোরগঞ্জ জেলায় বেকারত্ব সমস্যা এতটাই বেশি যে, মানুষ বাধ্য হয়ে প্রবাসে চলে যাচ্ছে। যা খুবই দুঃখজনক। অন্যদিকে যুবসমাজ আজ নষ্টের পথে। এর অন্যতম প্রধান কারন বেকারত্ব। রাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জের দুরত্ব খুব একটা বেশি নয়। আবার, পাশের জেলা গাজীপুর ও নরসিংদী এই জেলার দিকে তাকালেই বুঝা যায় কিশোরগঞ্জ জেলা কতটা পিছিয়ে আছে। এই জেলাগুলোতে শিল্প-কারখানা দিয়ে ভরপুর। অতচ, উক্ত জেলার তুলনায় ১০ ভাগের ১ ভাগ শিল্প-কারখানাও যদি কিশোরগঞ্জ জেলায় থাকতো তাহলে হয়তো কিশোরগঞ্জের সাধারণ মানুষের ভাগ্য কিছুটা পরিবর্তন হতো। বর্তমানে, কিশোরগঞ্জ সদরের সাথে পাকুন্দিয়া, গাজীপুর হয়ে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নতি হয়েছে। ফলে, এই মুহূর্তে চাইলেই কিশোরগঞ্জ সদরে শিল্প কারখানা করা সম্ভব। গাজীপুরের কাপাসিয়াতে গার্মেন্টস হতে পারলে কিশোরগঞ্জ সদরে কেন হতে পারবে না। কারন, কাপাসিয়া ও কিশোরগঞ্জ সদর খুব বেশি দুরত্ব নেই। নরসিংদী, গাজীপুর, বি.বাড়িয়াতে শিল্প-কারখানা, মিল-ফেক্টোরী হতে পারলে কিশোরগঞ্জ সদরে কেন হতে পারবে না।
২। কিশোরগঞ্জে যোগাযোগ ব্যবস্থার সমস্যা:
কিশোরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমরা খুবই দুর্ভোগের মধ্যে আছি। বিশেষ করে যারা ট্রেইনে যাতায়াত করে। কিশোরগঞ্জ সদর-ভৈরব-নরসিংদী হয়ে ঢাকাগামী যেই ৩টি ট্রেইন চলে তা আমাদের কিশোরগঞ্জ জেলার জনসংখ্যা বিবেচনায় ও ট্রেইনের যাত্রী বিবেচনায় যথেষ্ট নয়। এই রুটে কখনই ট্রেইনের সিট পাওয়া যায় না। ফলে, অধিকাংশ যাত্রীকেই দাড়িয়ে যেতে হয়। যা খুবই কষ্টকর। অন্তত, যদি আরো ২টি ট্রেইন কিশোরগঞ্জ জেলার জন্য বাড়ানো যেত তাহলে হয়তো এই সমস্যা কিছুটা কমতো। অন্যদিকে, কিশোরগঞ্জ সদর থেকে ভৈরব পর্যন্ত মহা-সড়কটি কতটা বাজে অবস্থা যারা এই রোডে যাতায়াত করে তারাই ভালো জানে। এই রোডের সংস্কার খুবই প্রয়োজন।
৩। কিশোরগঞ্জে পৌরসভার সমস্যা:
এবার আসি কিশোরগঞ্জ জেলা শহর নিয়ে। শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদী, নদীর দুই পাশে রাস্তা, নির্দিষ্ট দুরত্ব পরপর ব্রিজ।কত চমৎকার পরিকল্পনা ছিলো। অতচ, অবকাঠামোগত মৌলিক উন্নয়নের অভাব, অনিয়ম ও জানজটের কারনে এই পৌরসভা সবচেয়ে অবহেলিত পৌরসভা হয়ে উঠেছে। এই পৌরসভার অধিকাংশ রাস্তাই ভাঙ্গা, যা গাড়ি চলাচলের অনুপযোগী। আর, জলাবদ্ধতা তো আছেই। নরসুন্দা নদীও আজ মৃত। কিশোরগঞ্জ জেলা শহরে যারা বসবাস করে তারা পৌরসভার নন্নোতম নাগরিক সুবিধাও পায়না। প্রত্যেকেই এই সমস্যাগুলো ফেইস করছে। একটা জেলা শহর হিসেবে যা পাওয়ার কথা তা থেকে আমরা বঞ্চিত। এই মুহূর্তে, কিশোরগঞ্জ পৌরসভার প্রতিটি রাস্তা আরসিসি ডালাই হওয়া এবং জলাবদ্ধতার জন্য উন্নতমানের ড্রেন করা খুবই জরুরি। অন্যদিকে, জানজট সমস্যা নিরসনে মুল সড়কগুলো প্রশ্বস্ত করা ও ডিভাইডার দেওয়া খুবই জরুরি। আর নরসুন্দা নদী পুর্ন খনন না হলে কিছুদিন পর হয়তো নদীতে আর পানি দেখাই যাবে না।
৪। কিশোরগঞ্জে চিকিৎসার সমস্যা:
কিশোরগঞ্জের চিকিৎসা ব্যবস্থার বিষয়ে কম-বেশি সবাই অবগত আছেন। এ নিয়ে কিছুদিন আগেও একটি আন্দোলন হয়েছিল। এতবড় একটি মেডিকেল। অতচ, আমাদের প্রত্যাশার ১০০ ভাগের ১০ ভাগ চিকিৎসাও আমরা পাইনা। আইসিইউ নাই, সময়মতো ডাক্তার নাই, অবহেলায় রোগী মারা যায়। এছাড়াও বিভিন্ন হয়রানির শিকার হতে হয়‌। যার ফলে অনেকেই এই মডিকেলের চিকিৎসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। অতচ মেডিকেল থাকা শর্তেও আমরা আমাদের কাঙ্কিত চিকিৎসা পাচ্ছি না। তাই, চিকিৎসা ব্যবস্থার এ বিষয়গুলো সমাধান হওয়া খুবই জরুরি।
এমন আরো অনেক সমস্যা রয়েছে যা লিখে শেষ করা যাবে না
অতএব, কিশোরগঞ্জ জেলাকে অন্য বিভাগে স্থানান্তর করা নিয়ে চিন্তা না করে উক্ত জেলার মৌলিক সমস্যাগুলো নিয়ে চিন্তা করুন। এতে হয়তো এই জেলার মানুষের ভাগ্যের কিছুটা পরিবর্তন হবে।
একজন সচেতন নাগরিক হিসেবে চাইলে লেখাগুলো কপি করে বা শেয়ার করে জনস্বার্থে প্রচার করতে পারেন।
লেখা নিজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি