1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফের ২ দিনের সর্বাত্মক অবরোধ ঘোষণা বিএনপির - Skbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ফের ২ দিনের সর্বাত্মক অবরোধ ঘোষণা বিএনপির

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৮৫ Time View

প্রতিনিধি এনামুল হক

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ফের ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টা রেলপথ, নৌপথ, রাজপথ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে 

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে। এরপর গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রথম দফায় ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে দলটি। পরে একদফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দফায় গত রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা (৫ ও ৬ নভেম্বর) পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা করে দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি