1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬৬৭ Time View

প্রতিনিধিঃ মাখন মিয়া

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার): আজ (১৪ অক্টোবর ২০২৫) বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান যথাক্রমে রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি) এবং চট্টগ্রামের হালিশহরস্থ আর্টিলারি সেন্টার এন্ড স্কুল (এসিএন্ডএস)-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথি হিসেবে যথাক্রমে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি এবং মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো। অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথিগণ বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান। সেইসাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানদ্বয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি