1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন বেইলি রোডে ‘নবাবী ভোজ’ বন্ধ করল রাজউক - Skbanglatv.com
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন বেইলি রোডে ‘নবাবী ভোজ’ বন্ধ করল রাজউক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৭৪ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া

রাজধানীর বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার চারদিন পর ওই এলাকায় বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার সকালে এই অভিযান শুরু হয়। এ সময় ওই সড়কের ‘একিউআই’ শপিং মলের বেইজমেন্টে রোস্তোরাঁ চালানোয় ‘নবাবী ভোজ’ নামে একটি খাবারের দোকান বন্ধ করে দিয়েছে রাজউক।

বেলা ১১টায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

বেলা গড়ালেও বেইলি রোডের বেশিরভাগ রোস্তরাঁর দরজা বন্ধই দেখা গেছে এদিন। অভিযানের সময় সেখানে নবাবী ভোজ রেস্তোরাঁও ছিল তালাবদ্ধ।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নবাবী ভোজ রেস্তোরাঁ আইনের ব্যত্যয় ঘটিয়ে তৈরি করা হয়েছে। এজন্য সিলগালা করে দিয়েছি।

তিনি বলেন, রেস্তোরাঁয় আগুন জ্বালিয়ে খাবার রান্না করা হয়, গ্যাসের ব্যবহার হচ্ছে। এসব জায়গায় আগুন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা তা দেখা হচ্ছে। পাশাপাশি অন্যান্য নিয়ম মানা হচ্ছে কিনা সেটিও দেখা হচ্ছে।

বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের প্রাণহানির ঘটনার পর রাজধানীর ধানমণ্ডি, খিলগাঁও, বনানী, মিরপুরসহ বিভিন্ন এলাকায় একই রকম অনিরাপদ পরিবেশে ভবনজুড়ে রেস্তোরাঁ গড়ে তোলার বিষয়টি নিয়ে আলোচনায় আসে। পরিপ্রেক্ষিতে অভিযানে নামে রাজউক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি