প্রতিনিধিঃ এনামুল হক
সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে মুন্সীগঞ্জ জেলায় ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী মা ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, জেলা পুলিশ, নৌ পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড, সেনাবাহিনীসহ অন্যান্য সকল সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে এ অভিযান বাস্তবায়ন করা হচ্ছে।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ সার্বক্ষণিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছেন ।
অদ্য ০৭ অক্টোবর গজারিয়া উপজেলায় যৌথ অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং বিনষ্ট করা হয় । এছাড়া অভিযানে ২০ কেজি মা ইলিশ বায়েজাপ্ত করে এতিমখানায় বিতরণ করা হয়।
জেলার সকল উপজেলায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে এবং সচেতনামূলক প্রচারণা চলমান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সচেতন নাগরিককে মা ইলিশ রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
Leave a Reply