1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সদরপুরে ৪ মাদকসেবী আটক ভ্রাম্যমান আদালতে ৩ জনকে সাজা প্রদান - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সদরপুরে ৪ মাদকসেবী আটক ভ্রাম্যমান আদালতে ৩ জনকে সাজা প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৭২ Time View

প্রতিনিধিঃ মাখন মিয়া

ফরিদপুরের সদরপুরে ৩ মাদকসেবী ও এক মাদক ব্যবসায়ী সহ ৪ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। পরে আটককৃত ৪ জনের মধ্যে ৩ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরন করা হয়৷
জানা গেছে, বৃহস্পতিবার (২১আগস্ট) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর বিলায়েত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুর সাড়ে ১২ টায় ইয়াবা সেবনরত অবস্থায় সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সাতরশি গ্রামের জালাল বেপারীর পুত্র খোকন বেপারী(৪০) কে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ রশি মরণ মালোর পুত্র মাদক ব্যবসায়ী ভজো মালো (৩৭) ও ভাঙ্গা উপজেলার নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়নের মাইনদ্দিনের মোড় এলাকা থেকে বাকপুরা গ্রামের সোবাহান শেখের পুত্র রাকিব শেখ (২৫), এবং ফুলমল্লিক গ্রামের জাহিদ ফকিরের পুত্র আবুল হোসেন ফকির(২০) কে আটক করা হয়।
পরে বিকেল ৫ টার সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ৩ মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আইন ২০১৮ সালের (৩৬) ৫ ধারা অনুযায়ী তিন মাসের সাজা প্রদান করে আসামীদের জেলহাজতে প্রেরন করেন। এবং মাদক ব্যবসায়ী ভজো মালোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে মামলা করবেন বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি