1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারে নৈরাজ্যের চেষ্টা চলছে’ — মির্জা ফখরুল - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারে নৈরাজ্যের চেষ্টা চলছে’ — মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

প্রতিনিধিঃ জুবায়ের বয়ান

দেশে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার ও প্রোপাগান্ডার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যতই সময় যাচ্ছে, ততই পুরোপুরি একটি নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায়ও মিথ্যা প্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে দেশে নৈরাজ্যের পরিবেশ তৈরির চেষ্টা চলছে।”
এর আগে একই স্থানে ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ তাঁরই উত্তরসূরি তারেক রহমান প্রবাস থেকে সেই ঐক্যের ধারা অব্যাহত রেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলনের সূচনা হয়েছিল, তা আজ নতুন আশার আলো হয়ে উঠেছে।”
তিনি আরও বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হন। এরপরই শুরু হয় বাংলাদেশের সাফল্য ও পুনর্জাগরণের নতুন অধ্যায়।”
জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ ‘বটমলেস বাস্কেট’ তকমা ঝেড়ে ফেলে আত্মপ্রত্যয়ের এক নতুন যুগে প্রবেশ করেছিল বলে উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি