1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

হোসেনপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩৭৬ Time View

প্রতিনিধিঃ আজাহারুল হক

কিশোরগঞ্জের হোসেনপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
বরিবার (১২ অক্টোবর) সকালে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, এবার এ উপজেলায় ৫৮৭০৬ জন শিশু কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ১৪৪ টি কমিউনিটি টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এসব টাইফয়েড টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তানভীর হাসান জিকোর সঞ্চালনায় টিকাদান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা,ডা. হাসিব খান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি