1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বিআরডিবির সভাপতি হলেন রফিকুল ইসলাম - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

হোসেনপুরে বিআরডিবির সভাপতি হলেন রফিকুল ইসলাম

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৭৩ Time View

প্রতিনিধিঃ মাখন মিয়া

কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লি উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সমবায় বিভাগের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএলি:) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৫-এ বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি ছিলেন।
রবিবার (৩ আগষ্ট) সকালে নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করেন।
উপজেলা সমবায় অফিস সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সমবায় সমিতির লি: এর কার্যকরী কমিটির নির্বাচনে প্রতি তিন বছরের একটি সেশনে প্রাথমিক সমিতির সাধারণ সভ্যদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পাঁচজন পচিালককে নির্বাচিত হতে হয়। ২০২৫-২৭ অর্থ বছরের জন্য ভোটে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে নির্বাচিত হন মো. রফিকুল ইসলাম। এর আগেও তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি