1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বেসরকারি মেধাবৃত্তি অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - Skbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

হোসেনপুরে বেসরকারি মেধাবৃত্তি অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৯ Time View

প্রতিনিধিঃ মাখন মিয়া

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় ‘হোসেনপুর বেসরকারি মেধাবৃত্তি অ্যাসোসিয়েশনের’ সার্বিক ব্যবস্থাপনায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত চলে এ পরীক্ষা।
এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ১১টি কিন্ডারগার্টেনের তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থী অংশ নেয়।
বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন হোসেনপুর বেসরকারি মেধাবৃত্তি অ্যাসোসিয়েশনের সভাপতি বাকারুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রবিন, আলতাফ হোসেন, কবির আহমেদ প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পরীক্ষা চলাকালীন হোসেনপুর বেসরকারি মেধাবৃত্তি অ্যাসোসিয়েশনের সভাপতি বাকারুল ইসলাম রাসেল বলেন, “কোমলমতি শিশুদের নিয়ে ২০১৭ সাল থেকে এ আয়োজন করে আসছি এবং ভবিষ্যতেও এটি চলমান থাকবে। হোসেনপুর উপজেলায় মেধাবী শিক্ষার্থী তৈরি করতেই আমাদের এ আয়োজন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি