1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে শালীশ দরবারির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ: প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ । - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

হোসেনপুরে শালীশ দরবারির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ: প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ Time View

প্রতিনিধিঃ মাখন মিয়া

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি অটোরিকশার ব্যাটারি চুরিকে কেন্দ্র করে শালিশ- দরবারের এক দরবারির বিরুদ্ধে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার শাহেদল এতিমখানা সংলগ্ন শহীদের দোকানের সামনে গত ১৭ ই সেপ্টেম্বর  বুধবার সকালে অটোরিকশা মালিক বকুল মিয়ার ওই ব্যাটারি চুরির শালিশ -দরবার অনুষ্ঠিত হয়। সেখানে দরবারি ছিলেন স্থানীয় বাসিন্দা আলমগীর, ইসলাম উদ্দিন  মেম্বার,সুরুজ উদ্দিন ও আবু নাঈম ভুঁইয়া রেনু সহ আরও অনেক ই। এরই ধারাবাহিকতায় দরবারের সিদ্ধান্ত মোতাবেক আবু নাঈম রেনু ভুঁইয়া গত ১৭ সেপ্টেম্বর দুপুরে দরবারি আলমগীর সহ আর-ও কয়েক জনসহ লোককে সাথে নিয়ে উপজেলার শাহেদল এলাকায় মোছাঃ শারমিন আক্তারের(জাহাঙ্গীরের স্ত্রী )বাড়িতে যান। এসময় শারমিনের স্বামী বাড়িতে ছিলেন না বলে জানান শারমিন। পরে দু’জন চলে আসেন।এঘটনাটি ভিন্ন খাতে নেয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল রেনু ভুঁইয়ার সহ দরবারি দের বিরুদ্ধে ওই গৃহবধূ শারমিনকে ধর্ষণ চেষ্টার মিথ্যা নাটক সাজান। পরে হোসেনপুর থানায় মামলা দায়ের করার জন্য পাঠানো হয় শারমিনকে।খবর পেয়ে এলাবাসি বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়ে দুষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরেজমিনে তথ্য সংগ্রহকালে

উপজেলার শাহেদল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন জানান, ওই গৃহবধুর স্বামী জাহাঙ্গীর ও তার ভাই মাজহারুল খারাপ প্রকৃতির লোক। এদের বিরুদ্ধে এলাকায় চুরি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। পাশাপাশি রেনু ভুঁইয়া একজন ভালো মানুষ। এলাকার কিছু দুষ্ট লোকজন রেনু ভুঁইয়াকে সমাজে হেয় প্রতিপন্ন করতে ওই শারমিনকে দিয়ে মিথ্যা ধর্ষণ চেষ্টার অভিযোগটি থানায় জমা দিয়েছেন।

শাহেদল ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মাসুদ মিয়া বলেন – উক্ত ঘটনা টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, অভিযোগটি পেয়েছি। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। তদন্তের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সচেষ্ট রয়েছেন পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি