1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

হোসেনপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩০৩ Time View

প্রতিনিধিঃ জুবায়ের বয়ান

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৫৪ তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
‎কর্মসূচির মধ্যে ছিল র‍্যালী ও আলোচনা সভা। দিবসে এবারে প্রতিপাদ্য বিষয় ছিলো”সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”দিনটি উদযাপন উপলক্ষ্যে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, দারিদ্র‍্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। সমবায়ই শক্তি সমবায় মুক্তি সমবায়ীদের ভূমিকা রাখতে হবে।”
‎উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ গোলাম মোর্শেদ মৃধার সভাপতিত্বে  আরো বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান রফিকুল ইসলাম, হোসেনপুর থানা ওসি(তদন্ত)লিমন বোস,হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুলের পরিচালক ও নিউ অগ্রণী মাল্টিপারপাসের সভাপতি  তাজুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন প্রমূখ।
‎এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্যজীবিদলের আহ্বায়ক রফিকুল ইসলাম অর্জুনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশিল সমাজ,সমবায়ীবৃন্দ ও প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
‎উল্লেখ্য, হোসেনপুরে মোট সমবায় সমিতির সংখ্যা ১২৭টি, নারী-পুরুষ মিলিয়ে এসব সমিতিতে সদস্য প্রায় ১৪,০৪২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি