এ,কে,এম, মিজানুল হক, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণেল জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তে অপচেষ্টা মোকাবেলার দাবিতে ১৯ ফেব্রুয়ারী কিশোরগঞ্জের সমাবেশ সফল করার লক্ষ্যে হোসেনপুর পৌর বিএনপি এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারী রোজ সোমবার সন্ধ্যার পর হোসেনপুর বাজার মাছ মহাল পৌর বিএনপি’র কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেণ হোসেনপুর পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব এ,কে,এম, শফিকুল হক (শফিক)।
এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা জনাব ছিদ্দিকুর রহমান, পৌরবিএনপি’র সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান রাসেল, সাইফুল ইসলাম শহীদ, পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহব্বায়ক এ,কে, এম, মিজানুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালামসহ অন্যান্যরা।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামের সমাবেমে যোগদান ও সফল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সভায় হোসেনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply