1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
১০ কেজি গাজা ও ১০০ পিস ইয়াবা ট‍্যাবলেট সহ পৃথক পৃথক অভিযানে ৩জন গ্রেফতার। - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

১০ কেজি গাজা ও ১০০ পিস ইয়াবা ট‍্যাবলেট সহ পৃথক পৃথক অভিযানে ৩জন গ্রেফতার।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২২৯ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী থানার এসআই (নি:) মাহমুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৫/০১/২০২৪ খ্রি: ০৬.২০ ঘটিকায় নিকলী থানাধীন ছাতিরচর সাকিনস্থ ছাতিরচর পূর্ব গুদারাঘাটে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ মোহন (২৪), পিতা- আ: মালেক, সাং-রহমতপুর, থানা- আজমেরীগঞ্জ, জেলা- হবিগঞ্জ, ২। মো: জাহাঙ্গীর চৌধুরী (৩০), পিতা- মৃত গিয়াস উদ্দিন চৌধুরী, সাং-ছাতিরচর, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদ্বয়ের হেফাজতে থাকা সর্বমোট ১০ (দশ) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৫/০১/২০২৪ খ্রি: ০৬.৪০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেন।
অপরদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ) মো: জামিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৫/০১/২০২৪ খ্রি: ০০.১৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন বানিয়াকান্দি (যশোদল) সাকিনস্থ আল হেলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল এর সামনে পাকা রাস্তর উপর অভিযান পরিচালনা করে আসামি মো: মিলন (২৬), পিতা- মৃত আ: সাত্তার, সাং-গাইটাল নামাপাড়া, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৫/০১/২০২৪ খি: ০০.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
উপরোক্ত ২টি ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি