প্রতিনিধিঃ মাখন মিয়া
আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নরসিংদী আসছেন—এ খবর ছড়িয়ে পড়তেই জেলায় শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ, ব্যতিক্রমী প্রস্তুতি আর ব্যাপক উদ্দীপনা।
নরসিংদীজুড়ে নেতাকর্মীদের মাঝে চলছে আনন্দ, আবেগ আর উচ্ছ্বাসের ঢেউ। বহুদিন পর দলের শীর্ষ নেতাকে স্বাগত জানাতে কেন্দ্র থেকে উপজেলা—সব পর্যায়ে ব্যস্ত সময় পার করছেন দলের নেতা-কর্মীরা। ব্যানার, ফেস্টুন, পোস্টার আর শুভেচ্ছা সম্বলিত নানা সাজসজ্জায় ইতোমধ্যেই নরসিংদীর গুরুত্বপূর্ণ স্থানগুলো নতুন রূপ পাচ্ছে।
তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে দেখা গেছে নতুন উদ্যম, ঐক্য ও একতার দৃঢ় প্রত্যয়। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন—“এ আগমন শুধু সফর নয়, এটি আমাদের সংগ্রামকে নতুন গতি দেওয়ার অঙ্গীকার।”
তাকে স্বাগত জানাতে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে তৈরি হয়েছে গভীর আগ্রহ ও বর্ণিল প্রত্যাশা। বিশেষ করে তরুণদের মধ্যে উচ্ছ্বাস সবচেয়ে বেশি।
তারেক রহমানের সফরকে সামনে রেখে নিরাপত্তা, ভেন্যু প্রস্তুতি, গণসমাবেশ আয়োজনসহ নানান বিষয়ে চলছে ব্যাপক পরিকল্পনা ও সমন্বয়।
নরসিংদীর রাজনৈতিক অঙ্গন এখন পুরোপুরি সরব, উত্তেজিত এবং প্রস্তুত।
২২ জানুয়ারি—নরসিংদীর মাটিতে লেখা হবে নতুন ইতিহাসের দিন।
Leave a Reply