1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আদালতে বিচারাধীন একাধিক মাদক মামলার আসামি দিলু ও সুবর্নার বিরুদ্ধে পুনরায় মাদক ব্যবসার অভিযোগ। - Skbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

আদালতে বিচারাধীন একাধিক মাদক মামলার আসামি দিলু ও সুবর্নার বিরুদ্ধে পুনরায় মাদক ব্যবসার অভিযোগ।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ Time View

প্রতিনিধিঃ আজাহারুল হক

আদালতে বিচারাধীন একাধিক মাদক মামলার অভিযুক্ত দিলু ও তার স্ত্রী সুবর্না জেল হাজত থেকে জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ময়মনসিংহ নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর এলাকার ঢাকা রেলগেট সংলগ্ন পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারে প্রতিদিন অভিনব কায়দায় পাইকারি ও খুচরা ইয়াবা কেনাবেচা চালিয়ে যাচ্ছে দিলু ও সুবর্না। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান টের পেলেই তারা দ্রুত শম্ভুগঞ্জ এলাকায় নিজেদের বাড়িতে সরে যায়, ফলে বারবার পুলিশের নজর এড়িয়ে যেতে সক্ষম হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, একসময় সাধারণ জীবনযাপন করলেও বর্তমানে দিলু ও সুবর্না অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পদের মালিক হয়েছে। শম্ভুগঞ্জ এলাকায় তারা উল্লেখযোগ্য পরিমাণ জমি ক্রয় করেছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়রা দাবি করেন, এভাবেই তারা প্রভাবশালী মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছে।
আরও অভিযোগ রয়েছে, দিলু ও সুবর্নার নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। তাদের বিরুদ্ধে কথা বললেই হত্যা ও নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। ফলে এলাকাবাসী এমনকি অনেক ক্ষেত্রে সাংবাদিকরাও বিষয়টি নিয়ে মুখ খুলতে সাহস পান না বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, কিছুদিন আগে এলাকার সচেতন তরুণ সমাজ মাদক ব্যবসা বন্ধের দাবিতে প্রতিবাদে নামলে এলাকায় দাঙ্গা ও হাঙ্গামার সৃষ্টি হয়। বর্তমানে কৃষ্টপুর এলাকার ঢাকা রেলগেট সংলগ্ন পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারকে প্রকাশ্য মাদক স্পটে পরিণত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল মাদক ব্যবসা বন্ধে আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি