1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আন্দোলন-সংগ্রামে হোসেনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক, মোঃ জহিরুল ইসলাম মবিনের সাহসী ও দৃঢ় ভূমিকা - Skbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

আন্দোলন-সংগ্রামে হোসেনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক, মোঃ জহিরুল ইসলাম মবিনের সাহসী ও দৃঢ় ভূমিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৪৩ Time View
প্রতিনিধিঃ এনামুল হক
মোঃ জহিরুল ইসলাম মবিন শুধু একজন সংগঠক বা জনপ্রতিনিধিই নন, তিনি একজন নির্ভীক আন্দোলনকর্মী, যিনি রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছিলেন অগ্রণী। বিএনপির সাংগঠনিক দুর্দিনে ও রাজনৈতিক প্রতিহিংসার সময়ে তিনি মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন, যা তাঁকে হোসেনপুর ও বৃহত্তর কিশোরগঞ্জে একটি বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বে রূপান্তর করেছে।
🔹 বিএনপির রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ
২০১৩ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে হরতাল, অবরোধ ও অসহযোগ আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। এমনকি যেই মুহুর্তে অনেকেই আওয়ামী সরকারের সাথে আতাত করে চলেছেন এবং আন্দোলন-সংগ্রামে রাজপথে ভূমিকা না রেখে আত্মগোপনে চলে যান, সেই মুহুর্তে মোঃ জহিরুল ইসলাম মবিন নেতা-কর্মীদের সাথে নিয়ে রাজপথ দখলে রেখেছেন।
২০১৫ সালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ৯০ দিনের হরতাল-অবরোধের মতো কর্মসূচীতে সক্রিয় অংশ গ্রহণ করে দলের নেতৃত্ব দেন।  সরকারের সাথে বিরোধী দলের সংঘাত-সহিংসতা স্থানীয় রাজনীতিতে বিরাট প্রভাব ফেলে।
২০১৬-২০১৭ সালে কেন্দ্রীয় বিএনপির দিকনির্দেশনা অনুযায়ী দল পূনর্গঠনে তিনি হোসেনপুর উপজেলায় সকল নেতা-কর্মীদের নিয়ে আলোচনা, সংগঠন পুনর্গঠন ও সাংগঠনিক কর্মশালা পরিচালনা করেন।
২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ও নির্বাচনে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর প্রচেষ্টা চালানো হয়। ব্যাপক কারচুপীর নির্বাচনী ফলাফল প্রত্যাখান করে সরকার বিরোধী অবস্থান বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম চালানো হয়।
২০১৯-২০২০ খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের লক্ষে বিভিন্ন জনসভা, মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়। কোভিড-১৯ পরিস্থিতিতে সীমিত আন্দোলন হলেও ভার্চুয়াল মাধ্যমে রাজনৈতি কর্মসূচী পালন করা হয়।
২০২১-২০২২ সালে জেলা ও উপজেলা পর্যায়ে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ ও সরকারের নীতিবিরোধী কর্মসূচী প্রতিহত করে, এলাকায় সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা ইস্যুতে জনগনের সমস্যা নিয়ে আন্দোলন করে ব্যাপক প্রসংশা কুড়িয়েছেন।
২০২৩ থেকে ২০২৪ সালে নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলন জোড়দার করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচন বর্জন করা হয়। সংগঠন শক্তিশালী ও দল পুনগঠনে কর্মসূচী পালন করা হয়।
মোঃ জহিরুল ইসলাম মবিনের বিরুদ্ধে পুলিশি হয়রানি ও মামলা কিশোরগঞ্জের স্থানীয় রাজনৈতিক সংকট ও ক্ষমতার দমননীতির প্রমাণস্বরূপ। এ ঘটনাটি শুধু ব্যক্তিগত নয়, বরং এলাকার রাজনৈতিক পরিবেশে এক ধরনের ভয় ও অনাস্থার সূচনা করেছে।
বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সবসময় রাজপথে সক্রিয় থেকেছেন।
সম্প্রতি তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে তার নেতৃত্বে হোসেনপুরে সফল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।
সম্প্রতি ঘটে যাওয়া উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে ট্রেনিং বিমান বিদ্ধস্ত হয়ে পাইলটসহ স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী ও শিক্ষকসহ  বিভিন্ন শ্রেণীপেশার মানুষ হতা-হত হন। এ উপলক্ষে মোঃ জহিরুল ইসলাম মবিন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচী পালন করা  হয়।
🔹 গ্রেফতার ও মামলা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়া
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যায়নি। স্বৈরাচারী হাসিনার পুলিশলীগ মোঃ জহিরুল ইসলাম মবিনের বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে তাকে শারিরিক নির্যাতন করে মৃত্যুর দোয়ারে ঠেলে দেয়ার প্রচেষ্টা করা হয়। পুলিশী নির্যাতনে তার একটি কিডনী ডেমেজ হয়ে যায়। আল্লাহর অশেষ মেহেরবানীতে সমস্ত বাধা অতিক্রম করে হোসেনপুর উপজেলা বিএনপিকে আজ একটি পর্যায়ে দাঁড় করাতে সক্ষম হন। অনেক সময় তাকে রাজনৈতিক হয়রানির শিকার হতে হয়েছে, তবুও তিনি পিছু না হটে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
🔹 তৃণমূলে কর্মী সংগঠনে অবদান
আন্দোলনের সময় কর্মীদের মনোবল জোগাতে নিজ হাতে পোস্টার লাগানো, মাইকিং, ব্যানার তৈরি, কর্মীদের পাশে থাকা– এসবই করেছেন নিরলসভাবে।
দলীয় কার্যালয় রক্ষা, নেতাকর্মীদের জামিন সহযোগিতা, পরিবারকে সান্ত্বনা দেওয়া— এসব দায়িত্বও তিনি কাঁধে তুলে নিয়েছেন।
🔹 জনতার প্রতি আস্থা ও ভালোবাসা
আন্দোলনের প্রতিটি ধাপে সাধারণ জনগণের সমর্থন আদায় করতে তিনি গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।
কখনো কখনো মসজিদ চত্বরে, বাজারে বা গ্রাম্য আড্ডায়ও রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে দেখা গেছে তাকে।
গরীব, দুঃখী, মেহনতি মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করেছেন। কোভিড-২০১৯ মহামারি রূপ নিলে তিনি হোসেনপুরের জনগণের পাশে থেকে সাফল্যের সাথে দুর্যোগ মোকাবেলা করেছেন। শীতার্তদের মাঝে ব্যক্তি উদ্যোগে শীত বস্র বিতরণ করেন থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় অনুসারীদের মাঝে তাদের উৎসব যথাযথ মর্যদায় পালনে উপহার  সামগ্রী বিতরণ করেন, এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে (মসজিদ, মন্দির, গির্জা) আর্থিক অনুদান দিয়ে তাদের সাথে থাকার চেষ্টা করে চলেছেন আমাদের সকলের প্রিয় মোঃ জহিরুল ইসলাম মবিন ভাই।
🔹 প্রশাসনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন
হোসেনপুর উপজেলা প্রশাসনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন একটি সুস্থ ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি বা স্থানীয় সংগঠক হিসেবে মোঃ জহিরুল ইসলাম মবিন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে সমন্বয় রেখে কাজ করে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন সহজ এবং জনগণ যেন সুফল পায় সে লক্ষ্যে কাজ করেছেন।
প্রশাসন যেহেতু রাষ্ট্রের নিয়মনীতি ও নীতিমালার বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, তাই তার সহযোগিতা ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। অন্যদিকে জনপ্রতিনিধিরা জনগণের আশা-আকাঙ্ক্ষার ধারক—এই দুই পক্ষের মেলবন্ধনই গড়ে তোলে কার্যকর উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণ। এই সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ ও স্বচ্ছতা বজায় রেখেছেন মোঃ জহিরুল ইসলাম মবিন। তবে এই সম্পর্ক যেন রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্বের মাধ্যমে কলুষিত না হয়, সেদিকে নজরদারি রেখে, প্রশাসনের নিরপেক্ষতা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা বজায় রেখে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করে গণতান্ত্রিক নেতৃত্বেকে এগিয়ে নিয়েছেন, এটি মোঃ জহিরুল ইসলাম মবিনের একটি বড় গুণ।
🔹 পদপদবীর আশায় নয়, দলকে ভালবেসে রাজনীতি
মোঃ জহিরুল ইসলাম মবিন বলেন, রাজনীতি কোনো পদ-পদবীর খেলা নয়, এটি আদর্শ, ত্যাগ ও নিষ্ঠার পথ। যারা পদ পাওয়ার লোভে রাজনীতিতে আসেন, তারা সময়ের পরীক্ষায় দীর্ঘস্থায়ী হতে পারেন না। কিন্তু যারা নিঃস্বার্থভাবে দলের আদর্শকে ধারণ করেন, দলের দুঃসময়ে পাশে থাকেন, তারাই প্রকৃত কর্মী ও ভবিষ্যতের নেতৃত্ব।
বিএনপির মতো আদর্শিক দল বারবার দমন-পীড়নের শিকার হয়েছে। সেই কঠিন সময়ে মোঃ জহিরুল ইসলাম মবিন রাজপথে থেকেছেন, জেল-জুলুম-হয়রানি সহ্য করেছেন, তাই তিনি হোসেনপুরে আজ দলের প্রকৃত শক্তি।
আমরা যারা রাজনীতি করি, আমাদের চাওয়া একটাই—দলের আদর্শ প্রতিষ্ঠা হোক, গণতন্ত্র ফিরে আসুক, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হোক।
তাই বলি—
 👉 পদ চাই না, সম্মান চাই না
 👉 আদর্শের রাজনীতিতে বিশ্বাস রাখি
 👉 দলকে ভালোবেসেই রাজনীতিতে আছি এবং আজীবন থাকব-ইনশাআল্লাহ।
📌 শেষকথাঃ
মোঃ জহিরুল ইসলাম মবিন, আহবায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি’র একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক, যার আন্দোলন-সংগ্রামের ভিত্তি গড়ে উঠেছে আদর্শ, দলীয় নিষ্ঠা ও জনতার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। প্রতিটি আন্দোলনে তার উপস্থিতি প্রমাণ করে, তিনি কেবল একজন নেতাই নন, একজন নির্ভীক সৈনিক, যিনি দলের প্রয়োজনে সর্বদা প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি