প্রতিনিধি মাথন মিয়া
দ্বাদশ সংসদ নির্বাচনের পরেই শুরু হয় উপজেলা নির্বাচনের দৌড়-ঝাপ। কিশোরগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলার উপজেলা পর্যায়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে নির্বাচনীয় ব্যস্ততা উপলব্ধি করা গেছে। তেমনি হোসেনপর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রওশনারা শীর্ষে রয়েছে। তিনি হোসেনপুর উপজেলা বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান হিসেব দীর্ঘ দিন রয়েছে। তাছাড়া তিনি এখন হোসেনপুর উপজেলা সংগ্রামী মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সততার সাথে সাহসীকতায় দায়িত্ব পালন করে চলেছে। হোসেনপুর উপজেলায় রওশনারার পরিবার এক কথায় সাধারণ মানুষের পরিবার হিসেবে স্বীকৃত। এখানে একটু খেয়াল করলেই দেখা যায় বাস্তব চিত্র, রওশনারা একজন সাহসী ত্যাগী নির-অহংকারী মহিলা নেত্রী, তিনি সব সময় সাধারণ মানুষের জন্য বিশেষ ভাবে ভুমিকা রাখেন। এছাড়া তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। নেই তাদের বিরুদ্ধে কোন অভিযোগ হামলা মামলা,নেই ক্ষমতার দাপট। এ যেন সাধারণ মানুষের বসবাস। হোসেনপুর উপজেলা ঘুরে,সাধারণ কেটে খাওয়া মানুষ, জেলে, শ্রমিক, সকল শ্রেনীর মানুষের সাথে সাক্ষাৎতে জানা যায়,একটাই নাম রওশনারা। তাকে আবারও জনগন হোসেনপুর উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে দেখতে চায়। এছাড়া রওশনারা মসজিদ, মাদ্রাসা, মন্দির, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ রাস্তা ঘাট নির্মাণে নিজ অর্থ প্রদানের মাধ্যমে পূর্ব থেকে সেবায় নিয়োজিত। তিনি একজন অসাম্প্রদায়িক সাহসী ত্যাগী নির-অহংকারী নেত্রী। হোসেনপুর উপজেলা বাসি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আবারও তার জয় নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
© All rights reserved © 2022
Leave a Reply