1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইটনায় জীবনমান উন্নয়ন ও জীব বৈচিত্র সংরক্ষণে ইমামদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

ইটনায় জীবনমান উন্নয়ন ও জীব বৈচিত্র সংরক্ষণে ইমামদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ Time View

প্রতিনিধি জুবায়ের বয়ান কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার হাওর এলাকার জনগনের জীবনমান উন্নয়ন ও জীব বৈচিত্র্য সংরক্ষণে ইমামদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১৭ নভেম্বর সকাল ১১ টায় ইটনা উপজেলা পরিষদ হলরুমে ইটনা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (অ:দ:) মোছা. দিলশাদ জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মু.আ. আওয়াল হাওলাদার।

তিনি বলেন নীতি ও নৈতিকতা সবচেয়ে বড় সম্পদ, যে ঘুষ খায় সেই নিজেই নিজের ক্ষতি করছে, বাল্য বিবাহ, যৌতুক, মাদক, পারিবারিক সহিংসতা বর্জন, মানুষকে মানুষ হওয়ার জন্য মসজিদের খুতবায় আলোচনা করার জন্য হাওর এলাকার ইমামগণের প্রতি তিনি অনুরোধ জানান। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদে ৫০ জন ইমাম অংশ নেন।

মতবিনিময় সভায় চৌগাংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইউসুফ চাটগায়ীসহ বিভিন্ন মসজিদের ইমামগণ বক্তব্য রাখেন। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মহসিন খান, হাওর সুপার ভাইজার রিপন আহমেদসহ ইসলামিক ফাউন্ডেশন ইটনা উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি