1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হোসেনপুর থানা শাখার নামে অপপ্রচার: তীব্র নিন্দা ও প্রতিবাদ - Skbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হোসেনপুর থানা শাখার নামে অপপ্রচার: তীব্র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ Time View
নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ):
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, হোসেনপুর থানা শাখার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনবিরোধী অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, আজ থেকে প্রায় ৬ বছর পূর্বে ফাহাদ নামের এক ব্যক্তিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, হোসেনপুর উপজেলার দায়িত্বশীল পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতির পর থেকে তিনি সংগঠনের কোনো পদ বা দায়িত্বে নেই।
সাংগঠনিক নিয়ম অনুযায়ী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে প্রতি বছর নিয়মিতভাবে নতুন কমিটি গঠন করা হয়। সেই ধারাবাহিকতায় গত ৬ বছরে হোসেনপুর উপজেলায় ৬ বার বৈধ ও গঠনতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়েছে।
কিন্তু অব্যাহতি প্রাপ্ত ওই ব্যক্তি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে সংগঠনের বর্তমান দায়িত্বশীল পরিচয় দিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন এবং ছাত্র শিবির সংশ্লিষ্ট অপপ্রচার চালাচ্ছেন, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সংগঠনটি।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, হোসেনপুর থানা শাখার নেতৃবৃন্দ জানান, এই ধরনের অপপ্রচার সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা। তারা এ বিষয়ে সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন।
একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে উক্ত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি